কালিজিরার যত গুণ

কালিজিরা পেটের জন্য অনেক ভালো। এটার আছে আরও নানা গুণ। কালিজিরা সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের ওজন কমাতে। যাঁরা প্রতিদিন নিয়মিত কালিজিরা খান, তাঁরা দ্রুত ওজন কমিয়ে ফেলতে পারেন বলেই জানানো হয়েছে এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে। 
                    

জেনে নিন কালিজিরার ১২ গুণের কথা:
১. রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে। যাঁরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য কালিজিরা খুব কার্যকর।
২. স্মৃতিশক্তি উন্নত করে ও মনোযোগ ধরে রাখে। যাঁরা অস্থিরতায় ভোগেন, তাঁদের জন্য কালিজিরা দারুণ উপকারী।
৩. রক্তে বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং উচ্চ রক্তচাপ থেকে মুক্তি দেয়।
৪. হার্ট ভালো রাখে।
৫. গেঁটে বাত বা অস্থিসন্ধির ব্যথা দূর করতে কার্যকর কালিজিরা।
৬. যাঁরা মাথাব্যথায় ভোগেন, তাঁদের জন্য কালিজিরা উপকারী।
৭. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৮. চুল পড়া রোধে দারুণ কার্যকর।
৯. ব্রণ দূর করে।
১০. পাইলস, কোষ্ঠকাঠিন্য, যকৃতের সমস্যায় বা জন্ডিস থেকে দ্রুত সেরে উঠতে কালিজিরা কাজে লাগে।
১১. যাঁরা অ্যাজমা বা হাঁপানির সমস্যায় ভোগেন, তাঁদের জন্যও উপকারী।
এবং দাঁত শক্ত করে।
Share on Google Plus
Share this On Social Media
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment